ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা জমজমাট

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা -আখাউড়া) আসনে আগামী ১২ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিতব্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা এখন জমজমাট। প্রার্থীগণ ভোটারদের ধারে ধারে গিয়ে এবং সভা সমাবেশের মাধ্যমে ভোট প্রার্থনা করছেন। এ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

প্রার্থীগণ হচ্ছেন, বিএনপি’র প্রার্থী মুশফিকুর রহমান, জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ আতাউর রহমান সরকার, জাতীয় পার্টির প্রার্থী মোঃ জহিরুল হক খান, গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ জহিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের প্রার্থী মোঃ জসিম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী রাফি উদ্দিন এবং ন্যাশনাল পিপল্‌স পার্টির প্রার্থী শাহিন খান।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানীং অফিসার মোঃ ছামিউল ইসলাম জানান, এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৪ হাজার ৬০৯ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ১৭৬ জন, মহিলা ভোটার ২ লাখ ১২ হাজার ৪২৭ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার ৬ জন। তাছাড়া ভোট কেন্দ্র ১৩০ টি এবং ভোট কক্ষ  ৮৬৭টি।

এদিকে ভোটারদের অভিমত এ আসনে বিএনপি প্রার্থীর সাথে জামায়াতে ইসলামীর প্রার্থীর লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.