প্রশান্তি ডেক্স॥ পুরো বিশ্বে বায়ুদূষণে আক্রান্ত তবে গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিশ্বের পঞ্চম শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার ভিজুয়ালের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, গত শুক্রবার সকাল সাড়ে ৮টা ৪০ মিনিটের দিকে ঢাকার বায়ুর মান ছিল ১৯৭। বায়ুর এই মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়।

এই সময়ে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে ছিল ভিয়েতনামের হ্যানয়। শহরটির স্কোর ২৭৮। আর ২৫৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল পাকিস্থানের শহর লাহোর। এরপরে তালিকায় রয়েছে ইরাকের বাগদাদ ও মিশরের কায়ারো।
এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
বায়ুদূষণ বিশেষজ্ঞরা জানান, শুষ্ক আবহাওয়ায় বায়ুদূষণের মাত্রা উলেল্লখযোগ্যভাবে বেড়ে যায়। এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।