জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াতে ইসলাম ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করতেছে। দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এরকম কথা বলে আমাদের মা-বোনদের ভূল বোঝানো হচ্ছে।

গত বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজ আসন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী গণসংযোগ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা জানি জামায়াত ইসলামের কথা বলে। কিন্তু আজকে দেখেন চরমোনাইয়ের পীর সাহেব বলতেছেন জামায়াতে ইসলাম কোন ইসলামী দলই না। এদেরকে আমরা আগে কখনও দেখি নি যদিও আমাদের সাথেই ছিল। তাদেরকে আমি বলতে চাই রাজনীতি করবেন করেন, কিন্তু মিথ্যা কথা বলবেন না। আর গীবত গাইবেন না।
মহাসচিব বলেন, আমরা যদি সরকারে যাই তাহলে আগামী দেড় বছরের মধ্যে এক কোটি বেকার ছেলে-মেয়েদের চাকরী হবে।