ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মুশফিকুর রহমান এর সাথে কসবা পৌর এলাকার সাহাপাড়া, শীতল পাড়া, কর্মকারপাড়া ও কৃষ্ণপুর গ্রামের হিন্দু ধর্মীয় লোকজনের সাথে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াস, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক নাসির উদ্দিন হাজারী, জেলা বিএনপি’র সহ প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইকলিল আজম , উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন, উপজেলা যুবদল সদস্য সচিব মোহাম্মদ জিয়াউল হুদা শিপন, পৌর বিএনপির সভাপতি মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি মোঃ আলী আশরাফ ।
মন্দির পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক নেপাল চন্দ্র সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সহ – সভাপতি রাম চন্দ্র রায় ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পীযূষ কান্তি রায়। অনুষ্ঠান শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন মেধাবী শিক্ষার্থী সুদীপ্ত কুমার ঘোষ।
প্রধান অতিথি বক্তব্যে জননেতা আলহাজ্ব মুশফিকুর রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটে আমি নির্বাচিত হলে উপজেলা কেন্দ্রীয় মন্দিরের তিনতলা ভবন নির্মাণসহ পৌর শ্মশান ঘাটের রাস্তা নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি সবার কাছে ভোট প্রার্থনা করেন। এ সময় দলীয় নেতাকর্মীগন সহ বিপুল সংখ্যক হিন্দু ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।