ব্রাহ্মণবাড়িয়া-৪ বিএনপি’র প্রার্থী মুশফিকুর রহমান বিজয়ী হয়েছেন

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥  ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৮১৬ ভোট পেয়েছেন।

অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্ধী জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান সরকার পেয়েছেন ৮২ হাজার ৪৮০ ভোট। ফলে মুশফিকুর রহমান ৫১ হাজার ৩৩৬ ভোটের ব্যবধানে বিজয়ী হন।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনের অধিকাংশ কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মুশফিকুর রহমানসহ মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ভোট গণনা শেষে রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।

জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুশফিকুর রহমান সমর্থক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published.