কসবা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কসবা রেল স্টেশন এলাকায় ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন সময়ে উদ্ধারকৃত সাড়ে ৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ধ্বংস করা হয়েছে । এ সময় ফায়ার সার্ভিস কর্মকর্তা, অফিসার ইনচার্জ কসবা থানা নাজনীন সুলতানা, ওসি (তদন্ত) রিপন দাস সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অফিসার ইনচার্জ কসবা থানা নাজনীন সুলতানা জানান, এ অভিযান অব্যাহত থাকবে।