আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা এক মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা শহিদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

প্রথম প্রহরে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ছামিউল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা সংসদ, কৃষি কর্মকর্তা আয়শা আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় কসবা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নানের নেতৃত্বে সাংবাদিকরা এবং উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. সবুজ খান জয়ের নেতৃত্বে সাংবাদিকবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা বলেন, ভাষার জন্য সংগ্রাম করে জীবন দেওয়ার এমন নজিরবিহীন ইতিহাস পৃথিবীর আর কোথাও নেই। এ গৌরবের ইতিহাস রয়েছে শুধু বাংলাদেশের। তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন্সি রুহুল আমিন টিটু, কসবা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাংবাদিক মোবারক হোসেন চৌধুরী নাছির, দৈনিক আমার সংবাদ পত্রিকার কসবা প্রতিনিধি ভজন শংকর আচার্য্য, বিজয় টিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন উজ্জ্বল, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফ উজ্জ্বল, সাংবাদিক শামিম আহম্মেদ, সাংবাদিক শাহ মো. ফুরকানুল ইসলাম, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি শাহপরান সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।

মহান ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলেই মাতৃভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published.