কসবায় পৌর মেয়র পদপ্রার্থী হিসেবে পৌরবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন কামনা করেছেন মানবিক মানুষ-মোঃ সজিব রানা

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ আসন্ন কসবা পৌরসভার নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে পৌরবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন কামনা করেছেন আড়াইবাড়ী গ্রামের কৃতি সন্তান, সামাজিক সংগঠন অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ সজিব রানা।

তিনি সাংবাদিকদের বলেন, কসবা উপজেলা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া জেলার আনাচে -কানাচে ইতোমধ্যে ২৬৫টি মানবিক কর্মসূচি সংগঠনের মাধ্যমে বাস্তবায়িত করেছেন। যেমন- অর্থের অভাবে চিকিৎসা করতে না পারা রোগীদের সহায়তা, অসহায় শিশু ও এতিমদের পাশে দাঁড়ানো, অসহায় পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান, খাদ্য সামগ্রী বিতরণ, শীত বস্ত্র প্রদান এবং ক্রীড়াঙ্গনে সক্রিয় ভূমিকা রাখাসহ অসংখ্য মানবিক কাজের মাধ্যমে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, সেবার মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই। তিনি আরো বলেন, আসন্ন কসবা পৌরসভা নির্বাচনে পৌরবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে কসবা পৌরসভাকে একটি মডেল পৌরসভা করনের ব্যাপারে আন্তরিকভাবে কাজ করে যাবো। তিনি এ ব্যাপারে পৌরবাসীর সক্রিয় সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published.