জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ কসবা থানার নাজনীন সুলতানা

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ জানুয়ারী ২০২৬ মাসের সার্বিক কর্ম মূল্যায়নের জন্যে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা সনদ পেয়েছেন কসবা থানার অফিসার ইনচার্জ জনাব নাজনীন সুলতানা। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার শাহ মো: আব্দুর রউফ মহোদয়ের নিকট থেকে সম্মাননা গ্রহণ করেছেন।

তাছাড়া শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে এসআই মোহাম্মদ ফারুক হোসেন এবং শ্রেষ্ঠ পরোয়ানা তামিলকারী অফিসার হিসেবে এএসআই আছহাব উদ্দিন নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.