কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার -এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত রবিবার (৮ মার্চ) সকালে কসবা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানজিল কবিরের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা এর সঞ্চালনায় অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন, কসবা তফাজ্জল আলী কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, কসবা মহিলা কলেজ অধ্যক্ষ মোঃ তসলিম মিয়া, কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুল হান্নান, সাংবাদিক নেপাল চন্দ্র সাহা, কসবা থানার এস আই মোঃ শাহ আলম, উপজেলা তথ্য অফিসার সুমা ইসলাম ও নারী নেত্রী রত্না মনি।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।