কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার সহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে।

জানা যায় কসবা সার্কেল মোঃ নাজমুস সাকিব মহোদয়ের তদারকীতে ও অফিসার ইনচার্জ কসবা থানা নাজনীন সুলতানার সার্বিক তত্ত্বাবধানে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এস আই মোঃ আব্দুর রহিম, এসআই মোঃ হারুনুর রশিদ, এস আই মোহাম্মদ ফারুক হোসেন, এ এস আই মোঃ উজ্জ্বল আখন্দ, এ এস আই মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স গত বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় কসবা পৌর এলাকার কল্যান সাগর দিঘির উত্তর পাড়ে মোঃ মিজানুর রহমানের দোকান থেকে ৬০ হাজার টাকা মূল্যের ২০ টি ভারতীয় এসকাপ- ২, ২০ টি ভারতীয় বিয়ার ও ২০ টি ভারতীয় ব্লুকোড বাইনকু উদ্ধার করা হয়।
এ সময় দোকান মালিক কল্যাণ সাগর দিঘির পূর্ব পাড়ের মোঃ আনু মিয়ার পুত্র মোঃ মিজানুর রহমান (৩২) ও মোঃ মিজানুর রহমানের স্ত্রী মোছাঃ রানহেলা বেগম (২৭) কে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে কসবা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।