প্রশাান্তি ডেক্স ॥ রাজধানীতে গত শুক্রবার সন্ধ্যার পর শিলাবৃষ্টি হয়েছে। আজ শনিবারও (১৪ মার্চ) ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঢাকা ও এর আশপাশের এলাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৭টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে থাকবে। একই সঙ্গে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।