ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলা সদরের বীর মুক্তিযোদ্ধা এম. হাফিজুল ইসলাম (৮০) গত রবিবার (৮ মার্চ) সকাল ৮:৩০ মিনিটে নিজ বাস ভবন শাপলা হাউজ এ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তাঁর বেসামরিক গেজেট ৬২০২, লাল মুক্তিবার্তা নম্বর ০২১২০৪১৬৩০, বিমান বাহিনী গেজেট -২৩০। তাঁর প্রথম জানাজা গত রবিবার কসবা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা গোপিনাথপুর ইউনিয়ন রাজনগর মাফিয়া ইসলাম কিন্ডার গার্টেনে স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এবং সেখানে তাকে গার্ড অব অর্নার দেয়া হয়ে । পরে সেখানে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে ।

উনার মৃত্যুতে শোক প্রকাশ করেন, কসবা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. সোলেমান খান, কসবার প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক রুহুল আমিন টিটু, প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি নেপাল চন্দ্র সাহা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ফিরোজ, বিজয় টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন উজ্জ্বল, দৈনিক আমার সংবাদ ও সাপ্তাহিক প্রশান্তি পত্রিকার প্রতিনিধি ভজন শংকর আচার্য্য, সাবেক কৃষি ব্যাংকের ম্যানেজার মানিক চন্দ্র রায়, বিশিষ্ট ব্যবসায়ী ফটিক রায়, সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষিকা বিউটি রায় ,ডাক্তার অনিল রঞ্জন ভৌমিক, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার উত্তম চক্রবর্তীসহ আরো অনেকে শোক ও সমবেদনা প্রকাশ করেন।