বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সাক্ষাৎ

প্রশান্তি ডেক্স ॥ বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো। গত বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে আইএমএফের আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো গভর্নরকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় আইএমএফের পূর্ণ সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন রাজনৈতিক সরকারের সঙ্গে কাজ করতে আইএমএফ আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে।

উল্লেখ্য, বাংলাদেশ বর্তমানে আইএমএফের ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় রয়েছে। তবে দেশে নির্বাচিত সরকার না থাকায় এই কর্মসূচির ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় স্থগিত ছিল। নতুন সরকার গঠনের পর সেই কিস্তি ছাড়ের বিষয়টি পুনরায় অগ্রগতি পাওয়ার আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.