ফাঁকা হচ্ছে ঢাকা, ঘরের পথে নারীর টানে মানুষ

প্রশান্তি ডেক্স ॥ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গ্রামে ফিরতে শুরু করেছে নগরবাসী। এতে ধীরে ধীরে ফাঁকা হচ্ছে রাজধানী। ব্যস্ত এই মহানগরীতে কমে এসেছে মানুষের ভিড়, যানবাহনের চাপও অনেকটাই হালকা হয়ে আসছে।

সপ্তাহখানেক আগেও যেখানে সড়কে ছিল তীব্র যানজট, সেখানে এখন তুলনামূলক স্বস্তি। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের সংখ্যা কমে যাওয়ায় চলাচল অনেকটাই সহজ হয়েছে। গণপরিবহনেও দেখা যাচ্ছে যাত্রীর সংখ্যা কমে যাওয়ার প্রভাব। তবে বিপণিবিতানগুলোর সামনে এখনো ভীড়। শেষ মুহূতের্র কেনাকাটা চলছে এখনও।

এদিকে বিভিন্ন বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাট থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকা ছাড়ছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত কর্মজীবী মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে গ্রামের পথে রওনা হচ্ছেন।

তাই রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকাতে অনেকটা নীরবতা নেমে এসেছে। অনেক বাসা তালাবদ্ধ, অলিগলিতে কমে গেছে মানুষের আনাগোনা।

Leave a Reply

Your email address will not be published.