কসবায় কৃষি জমির মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০হাজার টাকা অর্থদন্ড

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥  গত শুক্রবার (১৩ মার্চ) রাতের অন্ধকারে কসবার সৈয়দাবাদ প্রধান সড়কের পূর্ব পাশে কৃষি জমির মাটি কাটার অপরাধে মোঃ সালাউদ্দিন (২৬) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম।

এ সময় একটি মাটি ভর্তি ট্রাক্টর জব্দ করা হয়। জরিমানার টাকা আদায়ের পর আর কৃষি জমি থেকে মাটি কাটবে না এই শর্তে ট্রাক্টরটি ছেড়ে দেয়া হয়। কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.