কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযানে একটি অটোরিকশা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার সহ এক জন কে আটক করেছে পুলিশ।

গত রোববার (১৫ মার্চ) রাত ৮ টায় কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানার নির্দেশনায় এসআই (নিঃ) মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে এএসআই উজ্জ্বল আকন্দসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে উপজেলার জাজিসার পূর্বপাড়া এলাকা থেকে একটি অটোরিকশাসহ মো. শরীফ মিয়া (২৩) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শরীফ মিয়া জাজিসার স্কুলপাড়া এলাকার মৃত মাসুম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় অটোরিকশায় থাকা আরও তিনজন মাদককারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তাদের ফেলে যাওয়া অটোরিকশা তল্লাশি করে মোট ৯৮ বোতল মাদক উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মধ্যে ভারতীয় মদ ৫৮ বোতল এবং বিয়ার ৪০ বোতল রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই জব্দ করা হয়েছে। কসবা থানার অফিসার ইনচার্জ নাজনিন সুলতানা বলেন এ ঘটনায় কসবা থানায় মাদক আইনে মামলা করা রয়েছে এবং এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।