কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত রবিবার (১৫ মার্চ) রাত ১০ টায় কসবা পৌর এলাকার শাহপুর বাজারে চুলাই মদ সেবনরত অবস্থায় শাহপুর গ্রামের হোসেন মিয়া (৫২) ও কাজল সরকার (৬৫) কে আটক করা হয়।

তাৎক্ষণিক মোবাইল কোট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধন মিয়ার পুত্র হোসেন মিয়াকে ৩০ দিনের কারাদন্ড ও ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অপরদিকে মৃত আলী আজম সরকারের পুত্র কাজল সরকারকে ৭ দিনের কারাদন্ড ও ৫ শ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
মোবাইল কোট পরিচালনা করেন সরকারি কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির।