কসবায় ১২কেজি গাঁজাসহ ২ কারবারি আটক

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥  কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে কসবা থানার এসআই মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় আকছিনা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের পশ্চিম পাশে কসবা-নয়নপুর সড়কে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ সায়মন (২২), কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং মোঃ সাঈম রানা (২৬), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চারুয়া (ডেঙ্গুরতলা) এলাকার বাসিন্দা।

পরে তাদের দেহ তল্লাশি ও সঙ্গে থাকা যানবাহন থেকে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.