কসবায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ কসবা মহিলা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥  গত বুধবার (৮ এপ্রিল) কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ কসবা মহিলা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানজিল কবির, অফিসার ইনচার্জ কসবা থানা নাজনীন সুলতানা, কসবা মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ তসলিম মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন, বিএনপি নেতা মোঃ বশির আহমেদ চৌধুরী, কসবা পৌর বিএনপির সভাপতি মোঃ শরিফুল ইসলাম ভূইয়া সহ উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও রাজনৈতিক  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান ও প্রযুক্তির ১৬টি স্টল বসেছে। মেলায় বিভিন্ন শিক্ষার্থীর সমাগম ঘটে।

Leave a Reply

Your email address will not be published.