অধ্যাপক শেখ কামাল উদ্দিন॥ “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্য বিষয়ে ২০২৬ সালের ৭ম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুকর এর তত্ত্বাবধানে কসবা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দু’দিনব্যাপী বিজ্ঞানমেলা ৮ ও ৯ এপ্রিল ২০২৬ কসবা মহিলা কলেজ প্রাঙ্গণে উদযাপিত হয়। এতে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং মেলায় উদ্ভাবনমূলক প্রকল্প প্রদর্শন করেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রকল্পসমূহ উপজেলার বিভিন্ন কার্যালয়ের নির্বাচিত বিচারকগণ মূল্যায়ন করেন।

১০ম বিজ্ঞান অলিম্পিয়াড মাধ্যমিক পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীরা হলেন; প্রথম স্থান- সামিন আল মাহদী – কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়; দ্বিতীয় স্থান- মো: আসকার ইবনে আনিস; তৃতীয় স্থান তোরফা জাহান প্রান্তি- কসবা পৌর উচ্চ বিদ্যালয়; চতুর্থ স্থান- আয়েশা জান্নাত খান, কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; পঞ্চম স্থান- সাফওয়ান আহমেদ- শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয়।
১০ম বিজ্ঞান অলিম্পিয়াড কলেজ পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীরা হলো: প্রথম স্থান- সামিয়া- সরকারি আদর্শ কলেজ, সৈয়দাবাদ; দ্বিতীয় স্থান- সাবিকুন্নাহার- মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ মহিলা কলেজ; তৃতীয় মোসাম্মৎ জান্নাত- সরকারি আদর্শ কলেজ, সৈয়দাবাদ; চতুর্থ স্থান- উম্মে হাবিবা- গোপীনাথপুর আলহাজ্ব শাহ আলম কলেজ; পঞ্চম স্থান- নাজমুন্নাহার নিছা- কসবা মহিলা ডিগ্রী কলেজ।
১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের বিজয়ীরা হলো: প্রথম স্থান-: কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়; দ্বিতীয় স্থান- কসবা পৌর উচ্চ বিদ্যালয়; তৃতীয় স্থান- কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
প্রকল্প মূল্যায়ন (মাধ্যমিক পর্যায়): প্রথম স্থান- শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয়; দ্বিতীয় স্থান- কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; তৃতীয় স্থান- চন্ডিদ্বার স্কুল এন্ড কলেজ।
প্রকল্প মূল্যায়ন (কলেজ পর্যায়): প্রথম স্থান- কসবা মহিলা ডিগ্রী কলেজ; দ্বিতীয় স্থান- কসবা তফজ্জল আলী ডিগ্রী কলেজ; তৃতীয় স্থান- সরকারি আদর্শ কলেজ, সৈয়দাবাদ। এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কসবা উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন; সহকারী কমিশনার (ভূমি) মো: তানজিল কবির ও মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবু তৌহিদ। প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর প্রধান, কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।