মজুত যথেষ্ট, দুইমাসের জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে: জ্বালানি বিভাগ

প্রশান্তি ডেক্স॥ সরকার আগামী দুই মাসের জ্বালানি সরবরাহ নিশ্চিত করেছে ও দেশে বর্তমানে যথেষ্ট জ্বালানি রয়েছে বলে জ্বালানি বিভাগ জানিয়েছে। বিভাগ বলছে, বর্তমানে দেশে মোট জ্বালানি মজুত রয়েছে প্রায় ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন। এরমধ্যে ১ লাখ ৪৩ হাজার ১৪৩ মেট্রিক টন ডিজেল, ১৬ হাজার ৮১২ মেট্রিক টন পেট্রল এবং ৯ হাজার ৫৬৯ মেট্রিক টন অকটেন মজুদ রয়েছে।

গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জ্বালানি বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী।

এদিকে তিনি অভিযানের বিষয়ে জানান, ৮ এপ্রিল সারাদেশে ৩৬১টি অভিযান চালিয়ে ১ হাজার ৩৬২ লিটার অবৈধ জ্বালানি উদ্ধার করা হয়েছে। এ সময় ১৯২টি মামলা দায়ের, দুই জনকে কারাদন্ড এবং ৫ লাখ ৭৯ হাজার ৫০ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

এছাড়া ৩ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ৭ হাজার ৩৪২টি অভিযান চালানো হয়। এ সময় ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ৩ হাজার ১১টি মামলা, ৩৬ জনকে কারাদন্ড এবং ১ কোটি ৪৩ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.