ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ কসবা থানার নাজনীন সুলতানা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ অফিসার ইনচার্জ কসবা থানা নাজনীন সুলতানা ফেব্রুয়ারি ও মার্চ ২০২৬ মাসের কর্মমূল্যায়নের জন্যে আবারো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ মহোদয়ের নিকট থেকে সম্মাননা সনদ গ্রহণ করেছেন।

এছাড়াও কসবা থানার এসআই মোঃ ফারুক হোসেন শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এবং এএসআই উজ্জল হক আকন্দ জেলার শ্রেষ্ঠ পরোয়ানা তামিলকারী অফিসার নির্বাচিত হয়ে কসবা থানার গৌরব বৃদ্ধিতে অসামান্য অবদান রেখেছেন। এদিকে অফিসার ইনচার্জ কসবা মহোদয়কে টিম কসবা থানার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.