কসবায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০হাজার টাকা জরিমানা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শুক্রবার (১৭এপ্রিল) বিকেলে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি ভরাট করার কারণে এবং পাশের কৃষি জমি হুমকির মধ্যে ফেলায় মো: হাসান সরকার (৬০), পিং- মৃত গোলাম রাব্বানী, সাং – নোয়াপাড়া, বিনাউটিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো ছামিউল ইসলাম।

তিনি জানান, কৃষি জমি রক্ষায় এবং পরিবেশের জীববৈচিত্র সংরক্ষণে কসবা উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.