কসবায় পাহাড় কাটার দায়ে এক প্রতিষ্ঠানকে ১লাখ টাকা জরিমানা ও কারাদন্ড প্রদান

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা নামক স্থানে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় পিপলস পোল্ট্রি  এন্ড হ্যাচারি লি:, মাদলা, বায়েক, কসবা এর বিরুদ্ধে পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া মোঃ রাখিবুল হাসানের প্রসিকিউশনের ভিত্তিতে সরেজমিনে পাহাড় কাটার সত্যতা পাওয়ায় ঘটনাস্থলে উপস্থিত উক্ত প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী মোঃ ফারুক হোসেন, জুনিয়র অফিসার, পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লি:, মাদলা, বায়েক, কসবা কে ১ লাখ টাকা অর্থদন্ড (অর্থদন্ড আদায়কৃত) ও ০৬ মাসের কারাদন্ড এবং মোঃ উসমান গণি (শ্রমিক), পিং- আবদুল লতিফ, সাং- নোয়াপাড়া, বায়েক, কসবাকে ০৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়।

এই অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত জব্দকৃত ০৫ টি ট্রাক এবং উক্ত প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধ নিয়মিত মামলা রুজুসহ পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার জন্য জন্য পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া মোঃ রাখিবুল হাসানকে নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির।

Leave a Reply

Your email address will not be published.