কসবায় ভ্রাম্যমাণ আদালত ৩ ফার্মেসিকে জরিমানা

ভজন শংকর আচার্য্য, কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ কসবা পৌরশহরের পুরাতন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি দোকানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার (৩০ এপ্রিল) দুপুর ৩টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিল কবিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক মাহমুদ এবং উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযানে দেখা যায়, প্রয়োজনীয় ড্রাগ লাইসেন্স নবায়ন না থাকায় ভুঁইয়া ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে পশুখাদ্য বিক্রির বৈধ লাইসেন্স না থাকায় শরীফ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নির্ধারিত মূল্যের (এমআরপি) চেয়ে বেশি দামে ওষুধ বিক্রির অভিযোগে জয় ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে অনিয়মের বিষয়টি স্বীকার করা হয়েছে।প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বার্থে বাজার তদারকি জোরদার করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে

Leave a Reply

Your email address will not be published.