কসবায় ড্রেজিং বিরোধী অভিযানে এক লাখ টাকা জরিমানা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার হাতে (৭ এপ্রিল)  দুপুরে  কসবা উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণখারে ড্রেজিং বিরোধী একটি অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তানজিল কবির।

এ অভিযানে দক্ষিণখার, কুটিতে ০২ টি ড্রেজার মেশিনের কার্যক্ষমতা বিনষ্ট করা হয়  এবং বালু/মাটি স্থানান্তর  কাজে ব্যবহৃত আনুমানিক ১০০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়।

অভিযানে মোঃ জিলানী মিয়া পিং- গোলাম মোস্তফা, সাং- দক্ষিণখার, কুটি, কসবাকে ড্রেজিং পদ্ধতিতে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয় ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

কৃষি জমি, পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায় অবৈধ ড্রেজিং এর বিরুদ্ধে উপজেলা প্রশাসন এর এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.