কসবায় পুলিশের অভিযানে ৬২কেজি গাঁজা উদ্ধার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত মঙ্গলবার (০৫ মে) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে কসবা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জয়নাল মিয়ার পুকুর পাড় এলাকায় তল্লাশি চালিয়ে পলাতক আসামিদের ফেলে যাওয়া অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে  মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় কসবা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published.