কসবায় বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা রেলওয়ে স্টেশনে এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তোফায়েল আহমেদ (১৭) নামে এক তরুণ নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফায়েল আহমেদ কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, কসবা রেলওয়ে স্টেশনে এক বৃদ্ধ ব্যক্তি রেললাইনের ওপর ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলেন। এ সময় তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন তোফায়েল। বৃদ্ধকে রক্ষা করতে গিয়ে তিনি নিজেই চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেছেন, কসবা রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published.