ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শনিবার (৬ জুন) কসবা উপজেলা বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি ২০২৬ নির্বাচন হয়েছে।

নির্বাচনে ৫২৪ জন ভোটারে মধ্যে ৪০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেলে ভোট গণণা শেষে ফলাফল ঘোষণা করেন, প্রিসাইডিং অফিসার মোঃ ইমরান হোসেন।
বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হন আবুল খায়ের। ঘোষিত ফলাফলে সহ-সভাপতি – কাজী মোঃ সেলিম রেজা। সাধারণ সম্পাদক – ছিদ্দিকুর রহমান। সহ-সাধারণ সম্পাদক – মোঃ খোরশেদ আলম। সাংগঠনিক সম্পাদক- মোঃ কেফায়েত উল্লাহ (পলাশ)। কোষাধ্যক্ষ – হুমায়ুন কবির। উৎসব মূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাবেক বাজার কমিটির আহবায়ক, সুনীল চন্দ্র দেবনাথ, সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন ও সদস্য মোঃ সানু মিয়া, বাজারে সব ব্যবসায়ীদেরকে সুশৃংখলভাবে ভোট প্রদান ও সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তারা আশা করেন, নতুন কমিটি বাজারে প্রত্যেকটি দোকানদারের সুখ দুঃখে তাদের পাশে থাকবে এ আশা ব্যক্ত করেন।