ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শনিবার (৬ জুন) সকাল ৭ ঘটিকার সময় আড়াইবাড়ি মাদ্রাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা উপজেলা শাখা ও পৌর শাখার উদ্যেগে দিনব্যাপি শিক্ষা-শিবির অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোহাম্মদ মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি বাহ্মণবাড়িয়া জেলা শাখা।
উক্ত শিক্ষা-শিবিরে আরো আলোচনা করেন জনাব জুনায়েদ হাসান, সহ-সেক্রেটারি, ব্রাহ্মণবাড়িয়া জেলা। জানাব কাজী সিরাজুল ইসলাম, জেলা যুব ও আইন সম্পাদক। দারস পেশ করেন মাওলানা রফিকুল ইসলাম, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য। দিন ব্যাপি শিক্ষা শিবিরে আরো উপস্থিত ছিলেন, কসবা উপজেলা আমির জনাব ফরিদ উদ্দিন আহমেদ, পৌর সভার আমির হারুন অর রশিদ, উপজেলা নায়েবে আমির পীরজাদা শিবলী নোমানী, উপজেলা সেক্রেটারি হাফেজ নুরুল আমিন, ও পৌর সেক্রেটারি গোলাম সারোয়ার সহ বিভিন্ন বিভাগের দায়িত্বশীল বৃন্দ।