কসবায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা কবরস্থানের উপর ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নিয়ামতপুর গ্রামের সানাউল্লাহ (১৮) ও নুরু মিয়া (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিয়ামতপুর গ্রামের একটি কবরস্থানে উপর টিনের মাধ্যমের ছাউনি দেওয়ার কাজ করছিলেন সানাউল্লাহ ও নুরু মিয়া। এ সময় অসাবধানতাবশত ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের সংস্পর্শে এলে  বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার কর্মকর্তা (ওসি, তদন্ত) নুরুল আমিন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এই ঘটনার এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published.