কসবায় মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদন্ড

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা থানার পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। গত বুধবার (২৪ জুন ২০২৬) কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাদক সেবনের দায়ে ৫ জনকে আটক করে।

আটককৃতদের উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক সেবনের অপরাধে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন বাবুল (৩০), সজিব মিয়া (২২), শরিফ মিয়া (৩০), দেলোয়ার (৩৫) ও আকরাম (৩০)। পরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কসবা থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.