কসবায় ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে আটক ২

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥  কসবায় ভুয়া প্রবেশপত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে এক শিক্ষার্থী ও তার সহযোগী আটক হয়েছেন।

গত বৃহস্পতিবার (২ জুলাই) সকালে কসবা তফাজ্জল আলী ডিগ্রি কলেজ কেন্দ্রের এইচএসসি-২০২৬ পরীক্ষায় প্রবেশপত্র যাচাইয়ের সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। আটকরা হলেন কসবা মহিলা কলেজের অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া রহমান (১৮) ও তার ফুফাতো ভাই ইনজামুল হক (১৯)। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দুজনকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদন্ড দেন। পরে জরিমানার টাকা পরিশোধ করায় তারা মুক্তি পান।

Leave a Reply

Your email address will not be published.