কসবায় ২৫কেজি গাজাসহ এক নারী কারবারি আটক

কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ র‍্যাব ৯ সিলেট সিপিসির অভিযানে কসবায় ২৫ কেজি গাজা উদ্ধার, নারী গ্রেপ্তার। গত শুক্রবার (২৬ জুন) রাত ১১ ঘটিকার সময় কসবা থানা পুলিশের সহযোগিতায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৯ সিলেট সিপিসি অভিযান চালিয়ে কসবা উপজেলার ছোট বায়েক মধ্যপাড়ার নূর মিয়ার বাড়ির সুখীর দুচালা রান্নাঘর থেকে সাড়ে ২৫ কেজি গাজা উদ্ধার করা হয়। উক্ত মাদক দখলে রাখার অভিযোগে অভিযুক্ত বিল্লাল হোসেনের স্ত্রী সুখিয়া খাতুন (৪২) কে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে কসবা থানার মাদক আইনে মামলা করা  হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.