ইরানে মার্কিন হামলা একেবারে প্রয়োজনীয় ছিল—ন্যাটো প্রধান

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাকে ‘একেবারে প্রয়োজনীয়’ বলে উল্লেখ করে মার্কিন এই পদক্ষেপের জোরালো সমর্থন দিয়েছেন উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট (ন্যাটো)-এর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিপ্রেক্ষিতেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

গত বুধবার (৮ জুলাই) আঙ্কারায় ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলন শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্ক রুটে বলেন, উদ্ভূত পরিস্থিতির বাস্তবতায় ওয়াশিংটনের এমন জোরালো বা জোরপূর্বক প্রতিক্রিয়া পুরোপুরি যৌক্তিক ও ন্যায়সংগত ছিল।

ন্যাটো প্রধান বলেন, যখন একটি যুদ্ধবিরতি কার্যকর থাকে এবং ইরান মূলত সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করতে থাকে, তখন আমি মনে করি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন জোরপূর্বক প্রতিক্রিয়া দেখানো অত্যন্ত গরুত্বপূর্ণ ও জরুরি। সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published.