কসবায় ৩৬০কেজি গাঁজাসহ এক কারবারি আটক

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত রবিবার (১৯ জুলাই) বিকেলে ৫ টায় সহকারি পুলিশ সুপার, কসবা সার্কেল মোঃ নাজমুস সাকিব মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ কসবা থানা আলী মোহাম্মদ রাশেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান চালিয়ে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর  মাহফুজ মিয়ার বাড়ির সামনে কদমতলী টু সৈয়দাবাদ পাকা রাস্তার উপর হতে ৩৬০ কেজি গাঁজা, দুইটা মোবাইল ফোন ও একটি পিক আপ গাড়িসহ একজনকে গাঁজা অবৈধভাবে পরিবহন ও হেফাজতে রাখার অপরাধে আটক করা হয়।

আটক গাঁজা পরিবহনে উক্ত পিক আপ গাড়ির ড্রাইভার মোঃ শাকিল (৩০), পিতা-মোঃ শফিক, মাতা-রুবি আক্তার, সাং-কালতা দিঘীরপাড়, কায়েমপুর ইউনিয়ন, থানা- কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া ।  পিকআপ গাড়ি থেকে নেমে আরও অজ্ঞাত ২/৩ জন দৌড়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে কসবা থানায়  মাদক  আইনে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.