কসবায় ৩২কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩২কেজি গাঁজা সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।  জানা যায়, গত শুক্রবার ২৪ জুলাই সন্ধ্যা ৭ ঘটিকায়  এসআই মোঃ নিজাম উদ্দিন ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার বায়েক চৌমুনী এলাকায় বসতঘর তল্লাশি করে ১৮ কেজি গাঁজাসহ মৃত তাজুল ইসলামের পুত্র জামাল মিয়া (৪২) কে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে ঐদিন বিকেলে  এসআই মোঃ মিনহাজুলজ ইসলাম সঙ্গীয় অফিসার এএসআই সঞ্জয় কুমার সাহা ও ফোর্স সহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শাহপুর দক্ষিণ কবরস্থানের সন্নিকটে জৈনক দুলাল মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ১৪ কেজি গাজা সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, আকবপুর গ্রামের মৃত আলী হোসেনের পুত্র ইসমাইল (৩২), কুইয়াপানিয়া গ্রামের ধনু মিয়ার পুত্র ইকবাল(২৪) এবং একই গ্রামের নূর মোহাম্মদের পুত্র মাহফুজ মিয়া (২৮) । কসবা থানা কর্মকর্তা জানান, তাদের বিরুদ্ধে কসবা থানা মাদক আইনে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.