কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জুলাই ২০২৬ মাসের সার্বিক কর্মমূল্যায়নে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে পুরস্কার পেয়েছেন কসবা থানার এএসআই (নিরস্ত্র) মোহাম্মদ উজ্জল হক আকন্দ।

গত মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০ টায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কাছ থেকে তারা এ পুরস্কার গ্রহণ করেন।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান ও দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এ পুরস্কার দেওয়া হয়।
কসবা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এ অর্জন থানার গৌরব ও সুনাম আরও বৃদ্ধি করেছে। এ সাফল্যে অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ ও এএসআই মোহাম্মদ উজ্জল হক আকন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন থানার সহকর্মীরা। টিম কসবা থানার এই অর্জনকে পুলিশের দায়িত্বশীলতা ও মাদকবিরোধী কার্যক্রমে আরও উৎসাহ জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।