কসবায় শিক্ষার মানোন্নয়ন, ও সামাজিক অবক্ষয় রোধে করণীয় শীর্ষক সেমিনার

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নে শিক্ষার মানোন্নয়ন, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে করণীয় শীর্ষক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কায়েমপুর আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে কায়েমপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সেমিনারে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কসবা ও আখাউড়া উপজেলায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতে কায়েমপুর ইউনিয়নের শিক্ষাক্ষেত্রের উন্নয়নেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ব্রাহ্মণবাড়িয়ার সহযোগিতায় অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, যুগ্ন সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ নাজমুল হুদা, উপজেলা বিএনপির সহ সভাপতি ইকলিল আজম এবং কসবা পৌর বিএনপি’র সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম ভূঁইয়া।  কায়েমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশাদার মানুষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন মো. রুবেল আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক, কায়েমপুর ইউনিয়ন বিএনপি ও কায়েমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।

সেমিনারে বক্তারা বলেন, একটি সুস্থ সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষার মনোন্নয়নের পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্টান প্রশাসন এবং সমাজের সর্বস্তরের মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুব সমাজকে মাদকের ভয়াল কালো থাবা থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা আরো বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এর প্রভাব পরিবার সমাজ ওর রাষ্ট্রের উপর ওপরে।  তাই মাদক মুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি সামাজিক প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার  কার্যকর ভূমিকার পাশাপাশি তরুণদের খেলাধুলা, শিক্ষা কর্মকান্ডে সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার উন্নয়ন নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সেমিনারটি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

Leave a Reply

Your email address will not be published.