প্রশান্তি ডেক্স ॥ বহুবছর ধরে চললে ইন্সুরেন্স কোস্পানীর দৌরাত্ব। তারা বিভিন্ন প্রলোভনে মানুষের জান ও মালের ইন্সুরেন্স করে থাকেন। তবে কতিপয় ইন্সুরেন্স কোম্পানী খুবই ভাল। ভালদের মধ্যে পরিক্ষিত হলো ম্যাট লাইফ আলিকো, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানী। এই দুইটি কোম্পানীর সঙ্গে গত ১৭ বছর যুক্ত থেকে ফল পাওয়া গেছে। বাকীগুলোর সঙ্গে যুক্ত হয়ে শুধু বিরম্ভনার শীকার হওয়া ছাড়া আর কোন কিছু পাওয়া যায়নি।

কোন কোন কোম্পানী গ্রাহক ম্যাচুরিটির পর তাল বাহানা শুরু করে তিন-চার বছর অতিবাহিত করেন। তারপর কেউ কেউ আবার চেক ইস্যুও করেন। কিন্তু ইস্যুকৃত চেক বাউন্স বা ডিসঅনার হয়। এইভাবেই গ্রাহক প্রতারিত হচ্ছে। কিন্তু কোন কর্তৃপক্ষ নেই গ্রাহকের সমস্যার সমাধান করবেন। তবে স্ব স্ব বিমা কোম্পানীর কর্তৃপক্ষ সাক্ষাৎ দেননা এমনকি যদি সাক্ষাৎও পান টাকা ফেরত পাওয়ার কোন নিশ্চয়তা দেন না। বলেন লোকাল অফিস বা ব্রাঞ্চ অফিসে গিয়ে যোগাযোগ করতে।
এই হল বিমার হতাশাজনক হালচাল। আমি একটি ইস্যুকৃত চেক প্রদর্শন করিলাম। এইরকম বিভিন্ন কোম্পানীর অন্তত এক ডজন চেক আমার কাছে রয়েছে। তিনবার বাউন্স হওয়ার পর গ্রাহক পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করছে। বলেনতো কি সমাধান দিতে পারেন অথবা কিভাবে গ্রাহকের টাকা ফেরত দিতে পারেন? এই প্রশ্ন এখন জাতির বিবেকের কাছে রাখলাম। সরকার আন্তরিকতার সাহিত বিমা কোম্পানীগুলোকে নজরদারীতে রাখলে হয়তো ঐরকম নৈরাজ্য আর দৃষ্টিগোচর হবে না। তবে সবারই সাবধান হওয়া এখন সময়ের দাবি।