কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বুধবার (২৬ আগস্ট) বেলায়েতের সম্রাট হযরত আল-আমিন হাবিব উল্লাহ্ শাহ্ কাদ্দাসা ছির্রুহুল আজিজ হুজুর কিবলার পবিত্র দরবার শরীফ শাহ্ কসবা ১৮ তম আরবি বাৎসরিক ওরস মাহফিল ও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত জৌলুস পূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

উক্ত ঔরস মাহফিল হুজুর কেবলার সুযোগ্য গদ্দিন নশিন বড় সাহেবজাদা হযরত নাসিরুদ্দিন শাহ্ ( মাঃ জিঃ হুঃ আঃ ), গদ্দিন নশিন মেজ সাহেবজাদা হযরত মাওলানা মুফতী সিরাজ উদ্দিন শাহ্ (মাঃ জিঃ হুঃ আঃ ), ওনাদের তত্ত্বাবধানে দরবারের সকল ভক্তবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশের প্রখ্যাত উলামায়ে কেরামগণ তশরিফ আনেন এবং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম । ১৮তম পবিত্র আরবি বাৎসরিক ওরস মাহফিল উপলক্ষে শরীয়ত তরিকত হকিকত ও এলমে মায়ারেফাতের উপর জীবন ও পরিবারকে গঠন করার লক্ষ্যে সুদীর্ঘ বায়ান প্রদান করেন। সর্বশেষ রাত দুইটার দিকে দরবারের গদ্দিনশীন মেজ সাহেবজাদা হযরত মাওলানা সিরাজ উদ্দিন শাহ্ (মাঃ জিঃ হুঃ আঃ) মাহফিলে নবীজির শানে পবিত্র মৌলদ শরীফ তেলাওয়াত করে মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির এবং ভক্তগণের সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সকল ভক্তগণের মাঝে তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি করা হয়।