ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ভালো ফলাফলের পাশাপাশি সততা, নৈতিকতা ও যোগ্যতার সমন্বয়ে আলোকিত মানুষ হওয়ার আহ্বান আখাউড়ায় ছাত্রশিবিরের। আখাউড়ায় জিপিএ-৫ ও ৪.৫০ প্রাপ্ত শতাধিক কৃতী শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা। আখাউড়ায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ ও জিপিএ-৪.৫০ প্রাপ্ত শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আখাউড়া উপজেলা শাখা। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বুয়েটের সাবেক মেধাবী শিক্ষার্থী ও বিশিষ্ট পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন, বিশেষ আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. আতাউর রহমান সরকার।
অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের পাশাপাশি সততা, নৈতিকতা ও যোগ্যতার সমন্বয়ে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। জীবনের পরবর্তী ধাপের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে। দেশ ও সমাজের কল্যাণে মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর জন্যও তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
আখাউড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শেখ আসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রাজিফুল হাসান বাপ্পী, আখাউড়া উপজেলা জামায়াতের আমির ইকবাল হোসেন ভূঁইয়া, আখাউড়া উপজেলা জামায়াতের সেক্রেটারী ও পৌরসভা মেয়র প্রার্থী মোঃ বোরহান উদ্দিন খান, অধ্যাপক সেলিম, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইয়াসিন আরাফাত, আমির হোসাইনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, বইসহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত অর্ধ সহস্রাধিক কৃতী শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা ব্রাহ্মণবাড়িয়ায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া অর্ধ সহস্রাধিক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদর উপজেলা শাখা।
গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের এ. মালেক কনভেনশন হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক মোহাইমেন।
ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার সভাপতি সজিব মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশ শূরা সদস্য ও জেলা আমীর মাওলানা মোবারক হোসেন, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জুনায়েদ হাসান, জেলা জামায়াতের আইসিটি সম্পাদক ও ছাত্রশিবিরের সাবেক সাহিত্য সম্পাদক রাজিফুল হাসান বাপ্পী, প্রচার সম্পাদক মোঃ রুকন উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী ইয়াসিন আরাফাত প্রমুখ। এ ছাড়া ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।