কসবায় দুই পা হারানো অসহায় আবুল হোসাইনকে হুইল চেয়ার দেয়া হলো

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ দুই পা হারানো আবুল হোসাইনকে হুইল চেয়ার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরাম চেয়ারম্যান আতাউর রহমান সরকার। গত ১২ তারিখ সকালে এক অনুষ্ঠানে তাকে হুইল চেয়ার দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, কসবা উপজেলা জামায়াতের আমীর ফরিদ উদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়ীয়া জেলা শিবির সভাপতি জুলফিকার রাফি, কসবা উপজেলা শিবির সভাপতি জাহিদ হাসান মোল্লা,কসবা পৌরসভা জামায়াতের কর্মপরিষদ সদস্য শামিম রেজা।

আতাউর রহমান সরকার বলেন, সামাজিক দায়বদ্ধতা ও আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সামাজিক কাজ করি সমাজের অসহায় সকল মানুষগুলোর পাশে আমাদের সকলকে দাড়াতে হবে।

Leave a Reply

Your email address will not be published.