কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বুধবার (৪ নভেম্বর) ভোরে অফিসার ইনচার্জ কসবা থানা আলী মোহাম্মদ রাশেদ এর নির্দেশনা মোতাবেক এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার বায়েক ইউনিয়নের ছোট বায়েক মধ্যপাড়ার ধৃত আসামী-মোঃ জামাল মিয়া (৪৮), পিতা-মৃত তাজুল ইসলাম , মাতা-মৃত আয়াচান্দের নেছা, সাং-ছোট বায়েক(মধ্যপাড়া), ইউনিয়ন বায়েক, উপজেলা/থানা- কসবা, জেলা -ব্রাহ্মণবাড়িয়া এর দখল ও হেফাজত হতে ২৯ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

এ ব্যাপারে কসবা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।