কসবায় পৌর কেন্দ্রীয় মহাশ্মশানে রাস্তা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সাথে বৈঠক

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দিরে শারদীয় দুর্গা পুজো মন্ডপে হিন্দু ভক্তদের সাথে কুশল বিনিময় অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জননেতা আলহাজ্ব মুশফিকুর রহমান এমপি মহোদয়ের আশ্বাসের প্রেক্ষিতে কসবা পৌর কেন্দ্রীয় মহাশ্মশানে যাতায়াতের রাস্তার সীমানা চিহ্নিত করন, নকশা প্রস্তুত করন ও রাস্তাটি পাকা করনের বিষয়ে গত বুধবার (৪ অক্টোবর) দুপুরে কসবা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম মহোদয়ের কার্যালয়ে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রতন চন্দ্র সাহা, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক নেপাল চন্দ্র সাহা, সহ -সাংগঠনিক সম্পাদক প্রদীপ চন্দ্র সাহা, কার্যকরী কমিটির সদস্য মানিক চন্দ্র রায়, প্রণব চন্দ্র সাহা, রাধেশ্যাম সাহা, মহাশ্মশান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সেবক চন্দ্র সাহা ও কোষাধ্যক্ষ জুয়েল কর্মকার । এ সময় কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ জিয়াউল হুদা শিপন উপস্থিত ছিলেন।

এদিকে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তাৎক্ষণিকভাবে সহকারি কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার, সংশ্লিষ্ট তহশীল অফিসের লোকজন এবং কসবা পৌরসভার সহকারি প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীর উপস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন। আগামী রবিবার সকাল ৯ টায় সরজমিনে রাস্তাটি মাপ যোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.