কসবায় পুষ্পরানী চক্রবর্তীর পরলোকগমন

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা সাহাপাড়ার সপতশ্বর সংগীত নিকেতনের পরিচালক ও শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দিরের বিশিষ্ট কীর্তনীয়া শ্রী মৃনাল কান্তি চক্রবর্তীর সহধর্মিনী শ্রীমতি পুষ্প রানী চক্রবর্তী গত শনিবার (৭ নভেম্বর)  সন্ধ্যায় সিলেটে মেয়ের বাসায় চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। মৃত্যু কালে তিনি স্বামী, এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এদিকে শ্রীমতি পুষ্প রানীর মৃত্যুতে মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। অপরদিকে কসবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ফিরোজ, কসবা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি সোলেমান খান, প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি নেপাল চন্দ্র সাহা, দৈনিক আমার সংবাদ ও সাপ্তাহিক প্রশান্তি পত্রিকার কসবা প্রতিনিধি ভজন শংকর আচার্য্য, কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক বাবু মানিক চন্দ্র রায়, বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ফটিক রায়, তমা বস্ত্রালয়ের মালিক সন্তোষ সাহা ও কসবা ছাত্র বন্ধু ক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

গত রবিবার সকালে কসবা হিন্দু সৎকার সংগঠনের বন্ধুদের সহযোগিতায় ঠাকুর বাড়ি থেকে মরদেহ নিয়ে কসবা পৌর কেন্দ্রিয় মহাশ্মশানে সৎকার করা হয়।

Leave a Reply

Your email address will not be published.