ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় কসবা শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দিরে মেসার্স হ্রদয় এন্টারপ্রাইজ ও অর্পিতা সংগীত নিকেতনের আয়োজনে শ্রী শ্রী নিত্যানন্দ জয়ন্তী মহোৎসব উপলক্ষে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বাঁশরী অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি শ্রীরাম চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন মন্দির পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক শ্রী নেপাল চন্দ্র সাহা ও মন্দির পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ শ্রী মানিক চন্দ্র রায়। এ সময় শ্রীমৎ ভাগবত থেকে পাঠ করেন মন্দিরের পূজারী শ্রী সুকুমার চক্রবর্তী এবং শঙ্খ ধ্বনি পরিবেশন করেন মন্দিরের পূজারী শ্রী অমর চক্রবর্তী।
অনুষ্ঠানে আদ্যা শক্তি মহামায়া টিমের সহযোগিতায় এবং শিক্ষক শ্রীমতি বিউটি রায়ের উপস্থাপনায় ভক্তিমূলক গান পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠশিল্পী সৃষ্টি রায় ও অর্পিতা সংগীত নিকেতনের সংগীত শিক্ষক অনামিকা পোদ্দার এবং স্থানীয় শিল্পী মমিতা রায়, তিথি রায়, পরমা সাহা, সঞ্চিতা আচার্য ও মাম্পি সূত্রধর। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শ্রী ভানু লাল পোদ্দার ও শ্রী নুপুর সাহা।
অনুষ্ঠানে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব ফিরোজ, আমার সংবাদ প্রতিনিধি শ্রী ভজন শংকর আচার্য, অধ্যাপক চিত্তরঞ্জন দাসসহ বিপুল সংখ্যক দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন।