কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা থানার শিমরাইল গ্রামের মধ্যপাড়া পুরাতন বাজারে নতুন ভবনের রাস্তা নির্মাণ সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যাকান্ডের ঘটনায় পুলিশ দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাস্তা নির্মাণ নিয়ে স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক ব্যক্তি নিহত হন। নিহত ব্যক্তির ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন আনোয়ার হোসেন (৪৫), পিতা: মৃত আ. হাকিম, এবং ফয়সাল (২২), পিতা: মুজিবুর রহমান। উভয় আসামি ঘটনার পর পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. ভোর আনুমানিক ৫:৩০ মিনিটে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার নীলাদ্রি লেক এলাকা থেকে তাদের গ্রেফতার করে। বর্তমানে গ্রেফতারকৃত দুই আসামি পুলিশ হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের কসবা থানায় নিয়ে আসা হবে। পুলিশ জানিয়েছে, তথ্য প্রযুক্তির মাধ্যমে ২ আসামীকে সিলেট নীলাদ্রি থেকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকান্ডে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক বিজ্ঞাসাবাদ শেষে আসামীদের ব্রাহ্মণবাড়িয়া বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।