কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কসবা উপজেলার বুগির ও খাড়েরা এলাকায় ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত কর্তৃক দায়ী ৩ জন প্রত্যেকে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির।

সাজা প্রাপ্ত আসামীগণ হচ্ছেন মোঃ ইয়াসিন (২১) গোপাল দাস (৪৫) ও মোঃ এনামুল ২১। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে পাঠানো হয়েছে।